মাদককারবারি কাইয়ূমের নাম প্রকাশ করায় যুবককে হুমকি

ভেলানগরের একের পর এক চলছে মাদকের অভিযান। গেল কয়েক দিনের মধ্যেই দুই দফায় বেশ কয়েকজনকে আটক করেছে স্থানীয়রা। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। তাদের নাম প্রকাশ হলেও ভিডিও ডিলেট করতে দেয়া হচ্ছে হুমকি। গত রাতে একজনকে আটক করা হলে সেই যুবক কাইয়ূম নামে একজনের নাম প্রকাশ করেন। আর এতেই ক্ষেপে যান মাদককারবারি হিসেবে পরিচিত কাইয়ূম।
তার নাম প্রকাশ ও সহযোগিকে ধরিয়ে দেয়ার কারণে ছয়ফুল্লাকান্দি বিলপাড়ে প্রকাশ্যে হুমকি দেন অলি নামে এক যুবককে। গণমাধ্যম ও বিভিন্ন আইডির ভিডিও ডিলেট না করা হলে অলিকে মারধরের হুমকিও দেন কাইয়ূম। মাদককারবারির এমন হুমকির পর এবার নড়েচড়ে বসেছে ভেলানগরের যুব সমাজ। কাইয়ূমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঐক্যবদ্ধ এখন সবাই।
কারো নাম প্রকাশ হলেই যদি আসে হুমকি তবে তা বিপজ্জনক বলে মনে করছেন অনেকে। অতি দ্রুতই কাইয়ূমের বাড়িতে অভিযান চলবে বলে জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ ও যুবসমাজ। তাকে প্রতিহত করা না গেলে মাদকের ভয়াবহতা চলতেই থাকবে সমাজে। সেই সঙ্গে যারা এর পেছনে রয়েছে তাদের সবার নাম প্রকাশ ও অভিযান চালানো হবে বলেও জানা গেছে।



