নবীনগরনিখোঁজব্রাহ্মণবাড়িয়া

৭ দিন পর খোঁজ পাওয়া গেল নবীনগরের মা-ছেলের, শাশুড়ির সঙ্গে ঝগড়াই কারণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তা রানী দেবনাথ (২২) ও তার চার বছর বয়সী ছেলে উৎসব দেবনাথকে উদ্ধার করেছে পুলিশ।
‎গত ২৮ জুলাই রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী জেলার ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

‎ভুক্তভোগীর পরিবার উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন।

‎শাশুড়ির সঙ্গে রাগ করে তিনি বাসা ছেড়েছিলেন বলে জানা গেছে।



‎উল্লেখ্য, গত ২২ জুলাই সকালে জল্লী গ্রাম থেকে মা-ছেলে নিখোঁজ হয়ে বাড়ি ফিরে আসেননি।  পরে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে নিখোঁজ মুক্তা রানী দেবনাথের স্বামী বিজয় দেবনাথ।


‎পরে এ বিষয়ে সময়ের বাঞ্ছারামপুরসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ ছাপা হয়।

Related Articles

Back to top button