বাঞ্ছারামপুর

অশ্লীলতা আর ডিজিটাল হয়রানি কমাচ্ছে বাঞ্ছারামপুর সাইবার নেটওয়ার্ক

বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট যেমন আশীর্বাদ, তেমনি এর অপব্যবহারে বাড়ছে সাইবার অপরাধ। বিশেষ করে নারী ও শিশুদের জন্য সাইবার স্পেস দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। ঠিক এমন এক পরিস্থিতিতে বাঞ্ছারামপুর উপজেলার সাইবার জগতকে সুরক্ষিত রাখতে পর্দার আড়ালে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে একদল তরুণ সাইবার যোদ্ধা। দীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই দলটি মূলত ‘বাঞ্ছারামপুর সাইবার নেটওয়ার্ক’ হিসেবে সাইবার অপরাধীদের কাছে এক আতঙ্কের নাম।

 

একসময় জাতীয় পর্যায়ে কাজ করলেও, নিজ উপজেলায় অশ্লীলতা, ব্ল্যাকমেইল এবং প্রোপাগান্ডা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেতে দেখে তারা বাঞ্ছারামপুরকে নিরাপদ করার এই বিশেষ উদ্যোগ নেন। তাদের মূল লক্ষ্য— আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করা।

 

 

এ পর্যন্ত তিন শতাধিক সাইবার বুলিং ও হ্যারেজমেন্ট কেস সফলভাবে সমাধান করেছে এই দলটি। এর মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ভুক্তভোগী।

 

বাঞ্ছারামপুরে কিশোর গ্যাং-খ্যাত টিকটকারদের দৌরাত্ম্য জিরো পার্সেন্টে (০%) নামিয়ে এনেছে তারা। পাশাপাশি স্থানীয়দের দ্বারা তৈরি অশ্লীল কনটেন্ট ছড়ানো রোধে কাজ করে ইতোমধ্যে ৫০টিরও বেশি অশ্লীল অ্যাকাউন্ট ইন্টারনেট থেকে মুছে ফেলা হয়েছে। ছোট ঘটনাগুলো যেন বড় অপরাধের জন্ম না দেয়, সেজন্য প্রশাসনকে আগাম তথ্য দিয়েও সহায়তা করে আসছেন তারা।

 

 

আমাদের সবচেয়ে আলোচিত অপারেশনগুলোর একটি ছিল স্বামী–স্ত্রীর ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইলের একটি ঘটনা। ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করার পর বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে সমাধান করে।

 

একসময় কিছু কিশোর গ্যাং অনলাইনে একে অপরকে উসকানি ও হুমকি দিত। এসব পরে বাস্তবে গ্রামভিত্তিক সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করত। তার আগেই বিষয়গুলো মনিটর করে সংশ্লিষ্টদের সতর্ক করা এবং অনেক ক্ষেত্রেই পরিস্থিতি বড় আকার নেয়ার আগেই থামান এই সাইবার যোদ্ধারা।

 

 

এমন একটি নয়, বরং একাধিক সংবেদনশীল ঘটনা তারা নীরবে সমাধান করেছে।

 

কিছু কনটেন্ট বাইরে থেকে হাস্যরসাত্মক মনে হলেও, বাস্তবে তা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছিল। বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে বিভ্রান্তি, উসকানি ও অনলাইন হয়রানি বাড়ছিল। সম্প্রতি জুতির মার প্রতারণার ফাঁদ প্রমাণসহ সামনে আনে বাঞ্ছারামপুর সাইবার নেটওয়ার্ক।

 

 

কোনো কারণে সাইবার বুলিং বা অপদস্তের স্বীকার হলে আপনিও নিতে বাঞ্ছারামপুর সাইবার নেটওয়ার্কে সাহায্য ও পরামর্শ। নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে তারা এখন বেশ কার্যকর।

Related Articles

Back to top button