সৌদি যাওয়ার মাত্র দেড় মাসের মাথায় রাস্তায় লাশ হলেন রূপসদীর তানভীর

সৌদি যাওয়ার মাত্র দেড় মাসের মাথায় রাস্তায় লাশ হলেন রূপসদীর তানভীর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাঞ্ছারামপুরের এক যুবকের। নিহত যুবকের নাম তানভীর (২২)। সে রূপসদী গ্রামের জীবন মিয়ার ছেলে।
জানা যায়, সৌদি আরবের দাম্মামে স্কুটি চালানোর সময় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় তানভীর। তার মরদেহ সড়কে পড়ে থাকার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
স্বজনরা জানায়, তানভীর প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। এরমধ্যে গত ঈদে ১৫ দিনের ছুটি কাটিয়ে যান দেশ থেকে। যাওয়ার দেড় মাসের মাথায় দুর্ঘটনায় তার প্রাণ গেল।
এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার চাইছে নিহতের মরদেহ দ্রুতই যেন দেশে ফিরিয়ে আনা হয়।
কোনো মামলা কিংবা জরিমানা আদায়ের ঝামেলায় না গিয়ে ছেলের মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে চাইছে পরিবার।



