কসবা

এক মাস ধরে নিখোঁজ হুমুছা বেগম, সন্ধান চায় পরিবার

এক মাস ধরে নিখোঁজ হুমুছা বেগম, সন্ধান চায় পরিবার

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিকারপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা হুমুছা বেগম প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

 

পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও ছেলের বউদের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

 

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

 

কোনো সহৃদয় ব্যক্তি হুমুছা বেগমের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 

📞 ০১৯০৮-৫৪১০৮৮

📞 ০১৬২২-২৯৩৫৭৯

 

ঠিকানা: শিকারপুর পূর্বপাড়া, কসবা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।

 

সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

Back to top button