রতনপুর ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
নবীনগর প্রতিনিধি : মোহাম্মদ জাবেদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে রতনপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আনন্দ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও শুভকামনা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন। তাদের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে রতনপুর ইউনিয়ন শ্রমিক দল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



