বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাঞ্ছারামপুরের মীর হালিম

৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাঞ্ছারামপুরের অ্যাডভোকেট মীর হালিম। তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘ দিন থেকে। মীর হালিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রসিদ্ধ আইনজীবি হিসেবেও পরিচিত।

‎মীর হালিমের বাড়ি উপজেলার খাউরপুর গ্রামে।

‎মীর হালিমের এমন নিয়োগে উচ্ছ্বসিত পুরো বাঞ্ছারামপুরবাসী। শুভেচ্ছা জানাচ্ছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব শ্রেণির মানুষ।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো।

Related Articles

Back to top button