গণসংহতির জাতীয় পরিষদের সদস্য হলেন বাঞ্ছারামপুরের শামিম শিবলী

গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য হলেন বাঞ্ছারামপুরের শামিম শিবলী
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার গণসংহতি আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. শামিম শিবলী গণসংহতি আন্দোলন (GSA)-এর জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার খবরে বাঞ্ছারামপুর উপজেলার রাজনৈতিক অঙ্গন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি গণমানুষের অধিকার আদায়, গণতান্ত্রিক আন্দোলন এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
রাজনৈতিক মহলে তিনি একজন পরিচিত ও সক্রিয় সংগঠক হিসেবে সমাদৃত। এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুল রহিম সাকির আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, জাতীয় পরিষদের সদস্য হিসেবে মোঃ শামিম শিবলী বাঞ্ছারামপুরসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবেন।
এদিকে তাঁর এই অর্জনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।



