বাঞ্ছারামপুরলাইফ স্টাইল

খুশকান্দীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খুশকান্দী গ্রামে সড়ক দুর্ঘটনায় রিফাদ (যুবক) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই রিফাদের মৃত্যু হয়। গুরুতর আহত অপর যুবককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button