বাঞ্ছারামপুরমাদক ও অপরাধ

শাহরাহাত আলী কলেজ সংলগ্ন গোডাউনে পিস্তলসহ দেশীয় অস্ত্র ভান্ডার, কী বলছে পুলিশ?

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি থেকে পিস্তল-গুলিসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাতে শাহ রাহাত আলী কলেজ সংলগ্ন একটি গোডাউন থেকে এসব অস্ত্র জব্দ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ।

 

একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে এখনও অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়নি।

 

ঘটনায় কাউকে আটক করার কোনো খবর পাওয়া যায়নি।

 

 

এদিকে অস্ত্র উদ্ধারের খবরে পুরো এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। আতঙ্কও বিরাজ করছে অনেকের মনে।

 

তবে কতগুলো অস্ত্র উদ্ধার হয়েছে সে বিষয়য়ে আনুষ্ঠানিক ভাবে এখনো কিছু জানায়নি ডিবির পক্ষ থেকে।

 

বিষয়টি নিয়ে জানতে বাঞ্ছারামপুর মডেল থানার সঙ্গে যোগাযোগ করে সময়ের বাঞ্ছারামপুর। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, থানা পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করেনি। ডিবি পুলিশ করে থাকতে পারে। তবে এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে এখনো ডিবির পক্ষ থেকে দেয়া হয়নি।

 

ওসি বলেন, আমাদের কাছে জব্দ তালিকা আসলে আমরা তা আনুষ্ঠানিক ভাবে গণমাধ্যমকে ( আপনাদের) ব্রিফ করে জানিয়ে দেবো।

Related Articles

Back to top button