বাঞ্ছারামপুর

সুন্নতে খাৎনা অনুষ্ঠানে সম্পৃক্ততা নেই বলে জানালেন পলাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি অনুষ্ঠানের পূর্ব ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানাবিধ সমালোচনা ও বিতর্ক। এতে যাদের অতিথি করা হয়েছে তাদের বেশিরভাগই এই অনুষ্ঠান সম্পর্কে অবগত নয় বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে রেকর্ড সংখ্যক অতিথির নাম দেয়া অনুষ্ঠানটির পোস্টার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, আগামী ৫ জুন ফরদাবাদ রওশন আলম কলেজ মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের আয়োজনে রক্তদান ও বিনামূল্যে সুন্নতে খাতনার একটি কর্মসূচীর একটি পোস্টার ছড়িয়ে পড়ে। এতে প্রধান অতিথি রাখা হয় প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে। গেস্ট অব অনার করা হয় সাবেক সংসদ সদস্য খালেক পিএসসিকে। বিশেষ অতিথির দীর্ঘ তালিকায় দেখা যায় উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নাম।

তবে এরইমধ্যে এই অনুষ্ঠানে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পলাশ। এক পোস্টের মাধ্যমে তিনি তার অবস্থান পরিষ্কার করেন। লিখেন, এই অনুষ্ঠানে আমার কোনো সম্পৃক্ততা নেই।

এছাড়াও আরো অনেক অতিথির নাম দেখা গেলেও কথা বলে জানা গেছে তারাও জানেন না অনুষ্ঠান সম্পর্কে। তবুও পোস্টারে না জানিয়েই দেয়া হয়েছে তাদের নাম।

অন্যদিকে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, বিশেষ অতিথির দীর্ঘ তালিকায় নাম রেখে পলাশকে রেখে অসম্মান করেছেন। তাই ব্যক্তিগত সম্মানের বিষয় এটি। তাই এ অনুষ্ঠানকে বয়কট করেছেন পলাশ। এভাবে দীর্ঘ সারিতে তার নাম বেমানান। বিশেষ ভাবে থাকা উচিত ছিল নামটি।

অনুষ্ঠানের পোস্টার নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে গণসংহতির শামীম শিবলীকেও। যারা এই পোস্টার করেছে তারা কখনো কোনো অনুষ্ঠান আয়োজন করেনি বলে মন্তব্য করেন তিনি।

Related Articles

Back to top button