বাঞ্ছারামপুরে সব গ্রামে যাওয়ার ঘোষণার পরই এনসিপি নেতা মাইনুদ্দিনের আইডি হ্যাকড

বাঞ্ছারামপুর উপজেলার এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাইনুদ্দিনের ফেসবুক একাউন্টটি হ্যাকড হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
এরমধ্যে এ ঘোষণা দেয়ার পর পাচ্ছেন ভালো সাড়া। অনেকেই নিজ এলাকায় আর গ্রামে স্বাগত জানাচ্ছেন তাকে।
এর আগে শনিবার (২৩ মে) রাতে এক ফেসবুক পোস্টে বাঞ্ছারামপুরের ১২৮ গ্রামে যাওয়ার মিশন শুরু করতে যাচ্ছেন বলে জানান তিনি। এরপরই আইডিটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এ বিষয়ে সমর্থকসহ সবাইকে তার নামে টাকা লেনদেনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কেউ ইচ্ছাকৃত ভাবে শত্রুতাবশত আইডিটি বিনষ্ট করতে পারে বলেও মত তার।
এ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন এনসিপির এই নেতা।
এর আগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপার্থী হিসেবে মো. মাইনুদ্দিনের ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।
মো. মাইনুদ্দিন এনসিপির বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে একাধিক বার নানা কারণে তিনি ছিলেন আলোচনায়। মানবিক ও এলাকার জন্য কাজ করে এই তরুণ এরইমধ্যে কুড়িয়েছেন বেশ প্রশংসা। জামায়তসহ সমমনা দলগুলোর সঙ্গে তার রয়েছে বেশ সখ্যতা। এছাড়াও তিনি হয়ে উঠেছেন পরিচিত এক মুখ। সাংগঠনিক জায়গা থেকে রয়েছেন অনেকটাই এগিয়ে।
নাম ঘোষণার পর এনসিপি নেতা মাইনুদ্দিন নিজের প্রতিক্রিয়ায় জানান, সবার ভালোবাসায় শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো। জনগণের সমর্থনই আমার একমাত্র অবলম্বন। দেখা হবে বিজয়ে।
নাম ঘোষণার পর তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলীয় নেতাকর্মীরা জানাচ্ছেন শুভেচ্ছা।



