বাঞ্ছারামপুর
বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর চকের হাটিতে রহস্যজনক অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার।

বাঞ্ছারামপুর উপজেলার সাহেবনগর চকের হাটিতে রহস্যজনক অবস্থায় শিশুর মৃতদেহ উদ্ধার।
বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর চকের হাটি এলাকায় রহস্যজনকভাবে একটি শিশু পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, লেংটা শাহ ফকিরের পাশের বাড়ির রাসেল নামের এক ব্যক্তির বাড়ির সামনে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত কারণে কেউ শিশুটিকে স্পর্শ করার সাহস করছেন না। এলাকাবাসী দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।



