বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে ঈদ উপলক্ষে ৪০০ পরিবারকে মাংস বিতরণ

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৪০০ অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকির উদ্যোগে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঈদের আগের দিন এসব মাংস বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুসলিম পরিবারগুলোর মাঝে গরুর মাংস এবং হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোর মাঝে খাসির মাংস বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে এক কেজি করে মাংস দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবারগুলো। তারা বলেন, এমন উদ্যোগ ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

Related Articles

Back to top button