বাঞ্ছারামপুর
‘মৃত্যুই আসল ভবিষ্যৎ’ স্ট্যাটাসের সপ্তাহ খানেকের মধ্যেই না ফেরার দেশে বিষ্ণুরামপুরের নাসির

বাঞ্ছারামপুরের বিষ্ণুরামপুর পূর্ব পাড়ার মিজান মিয়ার বড় ছেলে নাসির মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শনিবার (৩০ মে) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্রোকজণিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
তবে এর কিছুদিন আগেই গত ২২ মে তার একটি ফেসবুক পোস্টকে ঘিরে চলছে আলোচনা। সেখানে তিনি মৃত্যুই আসল ভবিষ্যৎ এমন একটি ফটোকার্ড শেয়ার করেন।
তবে এতো দ্রুতই যে এই ভবিষ্যত কার্যকর হবে তা নিয়ে অনেকেই হচ্ছেন অবাক। কেউ বলছেন তাহলে কী তিনি মৃত্যু সন্নিকটে বিষয়টি টের পেয়েছিলেন।
তার এমন মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া।



