বাঞ্ছারামপুর

লিভার ক্যান্সারে মৃত্যুর সঙ্গে লড়ছে কিশোর রায়হান, বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে ছোট্ট রায়হান । রায়হানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দুলারামপুর গ্রামে (পোঃ সোনারামপুর)।

তার বাবা আল আমিন পেশায় একজন সাধারণ দিনমজুর। দিন এনে দিন খাওয়া এই বাবার পক্ষে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো পাহাড়সম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

চোখের সামনে নিজের কলিজার টুকরো সন্তানকে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরতে দেখে একজন বাবার যে কী নির্মম আকুতি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

​হে বাঞ্ছারামপুরবাসী ও দেশের প্রবাসী ভাই-বোনেরা,
আমাদের সামান্য একটু সহানুভূতি, একটুখানি মায়া হয়তো ফিরিয়ে দিতে পারে একটি ১৫ বছরের কিশোরের প্রাণ।
রায়হান বাঁচতে চায়, সে আবার সুস্থ হয়ে তার বাবার মুখে হাসি ফোটাতে চায়।

আসুন, আমরা যে যার সাধ্যমতো এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আপনার দেওয়া ছোট একটি অনুদানও রায়হানের চিকিৎসার জন্য বিশাল বড় উসিলা হতে পারে।

​আর্থিক সহযোগিতার জন্য সরাসরি রায়হানের পরিবারের যোগাযোগ নম্বর:
📞 01931-326641 (শাকিল আহমেদ – বিকাশ/নগদ পার্সোনাল)

Related Articles

Back to top button