বাঞ্ছারামপুর

একাধিক নারীকে নিজের শ্যালিকা দাবি করলেন জাকির ইমাম

যে ইমাম পাওয়ার কথা ভক্তি আর সম্মান, অথচ একাধিক অপকর্মের কারণে খালি গায়ে হতে হচ্ছে হেনস্তার শিকার! কোরআনের বাণীর অপব্যবহার করে একের পর এক সীমা লঙ্ঘন করে গেছেন তিনি! তেজখালি, ফতেহপুর, দরিয়াদৌলতসহ একাধিক গ্রামের বহু প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে হাতিয়ে নিয়েছেন টাকা, গড়েছেন অবৈধ সম্পর্ক! নারীদের কথার প্রলোভনে ফেলে কক্সবাজারে বেড়াতেও নিয়ে যেতেন তিনি! CID এর মতো সংস্থার নামে নিজের পরিচয় দিয়েও করে গেছেন প্রতারণা, কৌশলে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা! এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

তবে তার অপকর্ম খুব বেশিদিন রাজত্ব করতে পারেনি! সম্প্রতি কয়েক গ্রামের ছেলেরা গণপিটুনি দিয়ে ছেড়ে দেয় তাকে! পরে কৌশলে গা ঢাকা দিয়েছেন তিনি। তবে CID এর নাম ব্যবহার করে টিকটক অ্যাকাউন্টে নানা অপকর্মের জন্য এখনও আইনের আওতায় আনা হয়নি তাকে! রাষ্ট্রীয় অপরাধ সংস্থার ভাবমূর্তি নষ্ট করে নিজেই করে গেছেন একের পর অপরাধ! এ নিয়ে স্থানীয় মহলে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ!

বিষয়টি নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার সঙ্গে যোগাযোগ করা হলে ওসি মোহাম্মদ ইয়াসিন অভিযোগের প্রেক্ষিতে তাকে আইনের আওতায় আনার কথা জানান।

অভিযুক্ত জাকিরের বাড়ির রূপসদী গ্রামে। ইমামমতির সুবাধে তিনি সম্প্রতি ভেলানগরেও কর্মরত ছিলেন। সেখানে ছদ্মবেশ ধারণ করে সবাইকে শুনাতেন হাদিসের বয়ান! বেশ কয়েকটি নারীর সঙ্গে তার অপকর্মের ছবি ভাইরাল হলে তাদের শ্যালিকা বলে দাবি করেন জাকির ইমাম! এ ছাড়াও রেহাই পেতে সাংবাদিককে টাকার অফারও করেন তিনি।

Related Articles

Back to top button