বাঞ্ছারামপুর
পাঠামারা গ্রামের কেরমত আলী নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঠামারা গ্রামের বাসিন্দা মো. কেরমত আলী আজ দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেউ যদি মো. কেরমত আলীর সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখতে পান, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: 01777-506496
পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।



