বাঞ্ছারামপুর

এবার ৫ কিলোমিটারে কয়েক গ্রাম জুড়ে দক্ষিণ কোরিয়ার পতাকা টানালেন খাল্লার মিন্টু

 

সারা বিশ্বের মতো ফুটবল নিয়ে উল্লাসে ফেটে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর। দর্শকদের উন্মাদনা চোখে পড়তে শুরু করেছে। এরমধ্যে দক্ষিণ কোরিয়া দলের সমর্থক আবু কাউছার মিন্টু মিয়া এক পতাকা টানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। দলকে ভালোবেসে তিনি এবার পাঁচ কিলোমিটার দৈঘ্যের্র দক্ষিণ কোরিয়া দলের পতাকা টানিয়েছেন।

দলের প্রতি মিন্টুর অনুরাগ দেখে এলাকাবাসীরা হয়েছেন অনেকটাই হতবাক।

মিন্টু জীবিকার তাগিদে ১৯৯৮ সালে দক্ষিণ কোরিয়া পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামের বাসিন্দা আবু কাউছার মিন্টু। পরে ২০০২ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপটি তিনি সেদেশের গ্যালারিতে বসেই দেখেন। এসময় দক্ষিণ কোরিয়া ফুটবল দলের তৎকালিন আলোচিত খেলোয়াড় আঞ্জুয়ানের ক্রীড়া নৈপুণ্য দেখে তিনি মুগ্ধ হন। এরপর থেকে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের ভক্ত হয়ে যান তিনি।

পরে ২০১৩ সালে দেশে ফিরে আসেন। দীর্ঘ সময় প্রবাস থেকে ফিরলেও দক্ষিণ কোরিয়া দলের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা কমেনি তার।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে রাজধানী ঢাকা বিমান বন্দর ওভার ব্রিজ এলাকায় এক কিলোমিটার দৈর্ঘ্যের দক্ষিণ কোরিয়ার পতাকা টানিয়ে ছিলেন তিনি। কিন্তু পূর্বের সেই পতাকা নিয়ে আত্মতুষ্টি হয়নি তার। তাই ২০২২ বিশ্ব কাপের আসরের আগেই নিজের বাড়ি খাল্লা থেকে পাশের ইউনিয়ন তেজখালি পশ্চিমপাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দক্ষিণ কোরিয়া দলের পতাকা টানিয়ে ছিলেন। এবার আরেকটু বাড়িয়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্য পতাকা টানিয়েছেন তিনি। পতাকাটি খাল্লা বিষ্ণু রামপুর থেক বাহাদুর হয়ে খাল্লা পশ্চিম পাড়া সড়ক জুরে টানিয়েছেন। ফুটবল দলের প্রতি অনুরোধ দেখে অনেকেই তার দলকে সমর্থন জানিয়ে দক্ষিণ কোরিয়া ফুটবল দলের সাফল্য কামনা করেন।

Related Articles

Back to top button