ব্রাহ্মণবাড়িয়া

কাউতলীতে নিজ বাসা থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম দিদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের কাউতলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দিদারুল আলম দিদার কাউতলী বড় মসজিদ রোড এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দিদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দিদারকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button