বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ইয়াবাসহ শুটকিকান্দির আরিফ গ্রেফতার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের নতুন কদমতলী এলাকার একটি বাড়ির পাশ থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আরিফ উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের শুটকিকান্দি গ্রামের জিল্লু মিয়ার ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর সংগীয় ফোর্সসহ এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নতুন কদমতলী এলাকার সাহিনের নতুন বাড়ির পাশে মাদক কেনাবেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরিফকে আটক করা হয়। পরে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

‎বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button