বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া
রূপসদীর রোকসিন্দা ফারহানা হলেন যুগ্মসচিব

বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের সন্তান রোকসিন্দা ফারহানা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১৭৯ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
রোকসিন্দা ফারহানার এই সাফল্যে বাঞ্ছারামপুরবাসী, বিশেষ করে রূপসদী গ্রামের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
তাঁর এই পদোন্নতি এলাকার জন্য একটি গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। সবাই তাঁর উত্তরোত্তর সাফল্য ও কর্মজীবনের আরও সমৃদ্ধি কামনা করেছেন।



