মিরপুর থেকে নিখোঁজ আলহাদ মুন্সি, সন্ধান চায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের বাসিন্দা আলহাদ মুন্সি নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মিরপুর গ্রামে তার ফুফুর বাড়িতে যান। পরে সেখান থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে নেভি ব্লু রঙের পাঞ্জাবি ছিল।
নিখোঁজ যুবকের নাম আলহাদ মুন্সি। তার পিতা হালিম মুন্সি, মাতা আছমা আক্তার এবং দাদা হানিফ মুন্সি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি আলহাদ মুন্সিকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ০১৯৮৪৩২৬৬৬৭ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।



