নবীনগরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

নবগঠিত রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত ইদ্রিস মিয়া

মোহাম্মদ জাবেদ নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন শ্রমিকদলের নবগঠিত কমিটিতে বলদিবাড়ি গ্রামের কৃতি সন্তান মোঃ ইদ্রিস মিয়া-কে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করেন, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং দলীয় কার্যক্রমে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তিনি এ দায়িত্বের জন্য যোগ্য ব্যক্তি।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মোঃ ইদ্রিস মিয়ার নেতৃত্বে রতনপুর ইউনিয়ন শ্রমিকদল আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং ইউনিয়নের প্রতিটি পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Related Articles

Back to top button