নিখোঁজবাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া
১৬ বছরের কিশোর ইয়ামিন নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী উত্তর পাড়া এলাকার ১৬ বছর বয়সী কিশোর ইয়ামিন নিখোঁজ হয়েছে। সে আল আমিনের ছেলে এবং খলিল বেপারির বাড়ির বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়ামিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার উদ্বেগের মধ্যে দিন পার করছে।
কোনো সহৃদয় ব্যক্তি ইয়ামিনের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে পরিবারের সঙ্গে ০১৭৪৯-৯৯৯৪২২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সন্ধান পেতে পোস্টটি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার।



