নবীনগরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

রতনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা রকিবুর রহমান জুয়েলের

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন রকিবুর রহমান জুয়েল।

‎সম্প্রতি তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান। এ সময় তিনি রতনপুর ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎রকিবুর রহমান জুয়েল বলেন, দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান। দায়িত্ব পেলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার চেষ্টা করবেন।

‎তিনি রতনপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Related Articles

Back to top button