বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে ইয়াবা না আনায় ছেলে ও তার বাবাকে স্ট্যাম্প দিয়ে পেটানোর অভিযোগ ‎

বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবা এনে দিতে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে মারধর এবং পরে তার বাবাকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।


‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঞ্ছারামপুর থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

‎আহত স্কুলছাত্র আল-আমীন (অষ্টম শ্রেণি, রোল-৪০, শাখা-বি) বাঞ্ছারামপুর এস এম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

‎তার বাবার নাম দুলাল মিয়া। তাদের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর গলাচিপা থানার কালাই কিশোর এলাকায়।

‎ বর্তমানে তারা বাঞ্ছারামপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় বসবাস করছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ইয়াসিন (পিতা: ইদ্রিস মিয়া, সাং: মালিপাড়া) ও তার সহযোগী রিফাত (পিতা: ছেদু মিয়া, সাং: ঈদগাহপাড়া) স্কুলছাত্র আল-আমীনকে ইয়াবা এনে দিতে বলেন।

‎ আল-আমীন স্কুলে ক্লাস থাকার কথা জানিয়ে ইয়াবা আনতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।পরে বিষয়টি আল-আমীন তার বাবা দুলাল মিয়াকে জানালে তিনি অভিযুক্তদের কাছে ঘটনার বিষয়ে জানতে চান।

‎এ সময় অভিযুক্তরা আল-আমীন ও তার বাবা দুলাল মিয়াকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

‎এতে আল-আমীনের হাত ও হাতের জোড়ায় গুরুতর আঘাত লাগে। তার বাবা দুলাল মিয়াও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বলে জানা গেছে।


‎ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Back to top button