প্রবাসীর অভিযোগ: প্রেমের সম্পর্কের আড়ালে ৯ লাখ টাকা আত্মসাতের দাবি, খুঁজছেন অভিযুক্ত তরুণীকে

প্রবাসীর অভিযোগ: প্রেমের সম্পর্কের আড়ালে ৯ লাখ টাকা আত্মসাতের দাবি, খুঁজছেন অভিযুক্ত তরুণীকে
চট্টগ্রামের এক প্রবাসী যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন, বাঞ্ছারামপুর উপজেলার পার্শ্ববর্তী আইয়ুবপুর এলাকার সুমি আক্তার নামে এক তরুণীর সঙ্গে তার প্রায় দুই বছরের সম্পর্ক ছিল। ওই সময়ে বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পোস্টে ওই প্রবাসী জানান, ইমোতে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্কের শুরু। পরে বিয়ের কথা উঠলে তিনি জানতে পারেন, তরুণী আগে থেকেই বিবাহিত। এ ঘটনায় তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সমস্যার কথা বলে দীর্ঘদিন ধরে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণ তার কাছে রয়েছে। বর্তমানে তিনি অভিযুক্ত তরুণীর পরিবার ও স্বামীর সঙ্গে যোগাযোগ করতে আগ্রহী এবং এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।
তবে অভিযুক্ত তরুণী বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।



