বাঞ্ছারামপুর

বহু বিতর্ক আর অভিযোগের পর এবার বদলি অ্যাম্বুলেন্স চালক মনির

দীর্ঘ দিনের বিতর্ক আর নানা অভিযোগের এবার বদলি হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক কাজী মনির হোসেন। তাকে বিজয় নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক হিসেবে বদলি করা হয়েছে।

 

 

মনির হোসেনের জায়গায় বাঞ্ছারামপু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চালক হিসেবে আসছেন মোস্তাক মিয়া। তিনি এর আগে বিজয় নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক ছিলেন।

 

 

চট্টগ্রাম বিভাগের বিভাগী পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজরে রাব্বি স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

 

উল্লেখ্য, মনির হোসেনের নামে দায়িত্ব অবহেলাসহ অসহায় ও গরিব মানুষদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। শঙ্কাজনক অবস্থায় রোগীদের সেবা না দেয়া, নির্ধারিত সময়ে অ্যাম্বুলেন্সসহ হাজির না থাকা, বিভিন্ন উপায়ে টাকা হাতিয়ে নেয়া, অলসতাসহ নানান দিক উঠে আসে সাধারণ মানুষের বিভিন্ন মন্তব্যে। দীর্ঘ দিন থেকেই তাকে অপসারণের দাবি জানিয়ে আসছিল সাধারণ মানুষ।

 

এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য জোনায়েদ সাকির তিরস্কারের মুখোমুখিও হন তিনি। তাকে যথাযথ দায়িত্ব পালনে ও অসদুপায় অবলম্বন না করার জন্য সাবধানও করেন জোনায়েদ সাকি।

 

এবার তার এই বদলির খবরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ।

Related Articles

Back to top button