বাঞ্ছারামপুর

বাঞ্ছারামপুরে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঞ্ছারামপুরে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাধবপুর মোড় এলাকায় উপজেলা আইবিএইচ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মহিন খান। সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ফয়সাল আহমাদ (বাবু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শাখার নেতা মুহাম্মদ মিছবাহ উদ্দিন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button