বাঞ্ছারামপুর

প্রচারণায় টিকটকার জান্নাত, বয়কটের মুখে বাঞ্ছারামপুর কুটির শিল্প মেলা।

বাঞ্ছারামপুর কুটির শিল্প মেলার প্রচারণায় সমালোচিত টিকটকার জান্নাতকে যুক্ত করাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ‘বাঞ্ছারামপুর সার্কাজম’ নামে একটি সামাজিক সংগঠন বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে সংগঠনটি দাবি করে, বাঞ্ছারামপুরের সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি ও সাধারণ মানুষের অনুভূতির প্রতি সম্মান রেখে মেলা কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

তারা সংশ্লিষ্ট সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি বাঞ্ছারামপুরবাসীর কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায়।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুটির শিল্প মেলা বয়কটের ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বাঞ্ছারামপুরের সচেতন নাগরিকদের শান্তিপূর্ণভাবে বয়কট কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে মেলা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি। তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

Related Articles

Back to top button