বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

ব্যক্তি স্বার্থে প্রতিমন্ত্রী, সাবেক এমপি ও বিএনপি সভাপতিকে বিতর্কিত করার চেষ্টা, জনমনে ক্ষোভ

‎ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রেস ক্লাবের ভবন উদ্বোধনকে কেন্দ্র করে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সাবেক এমপি এম এ খালেক ও উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান পলাশকে বিতর্কিত করার চেষ্টা করেছে একটি স্বার্থান্বেষী মহল। তারা অপপ্রচার চালায় উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আর তাদের মদদ দেয় প্রতিমন্ত্রী, এম এ খালেক আর মেহেদী হাসান পলাশ।
‎ব্যক্তি স্বার্থে একাধিক বিভ্রান্তিকর সংবাদ প্রচারসহ উপজেলা যুবদল নেতা ঈমান আলী তার পোস্টে একাধিক পেশাদার সাংবাদিককে দলীয় ট্যাগ দেন। তারা দাবি করেন উদ্বোধনী অনুষ্ঠানে কোনো কারা নির্যাতিত ছাত্রনেতা উপস্থিত ছিলেন না। কিন্তু পলাশ ও খালেক এর অনুসারী একাধিক ছাত্র ও যুবদল নেতা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির হাইকমান্ড সেখানে উপস্থিত ছিলেন।

‎যেখানে মন্ত্রী, সাবেক এমপি ও বিএনপি নেতারা উপস্থিত সেই অনুষ্ঠানকে ব্যক্তি স্বার্থে বিতর্কিত করার চেষ্টা করেন কয়েকটি সংবাদ মাধ্যম। বিএনপি নেতারা মনে করছেন গ্রুপিং এর কারণে একটি মহল ইনভাইটেশন না পাওয়াতে পুরো পোগ্রামকে বিতর্কিত করার চেষ্টা করছেন।

‎ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিন নামে একটি অনলাইন মাধ্যমে পেশাদার বেশ কয়েকজন সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দলীয় ট্যাগ দেয়া হয়। কিন্তু তারা দীর্ঘ দিন ধরে মূলধারার গণমাধ্যমে কর্মকর্ত সাংবাদিক হিসেবে সুপরিচিত। কোনো প্রমাণ ছাড়া আর কারো বক্তব্য ছাড়াই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে।
‎আইনি লড়াইয়ে হেরে যাওয়ার কারণে ঈর্ষান্বিত হয়েই এ ধরনের সংবাদ প্রচার করা হয়েছে বলে জানান প্রেস ক্লাবেন নেতৃবৃন্দ।
‎এছাড়া ঈমান আলী নামে এক যুবদল নেতা সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত বিরোধের কারণে মন্ত্রী, উপজেলা বিএনপি সভাপতির অংশগ্রহণে সার্বজনীন একটি অনুষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দা ও বিএনপির একাংশের নেতাকর্মীরা এতে ক্ষোভ প্রকাশ করেছে। প্রেস ক্লাব সার্বজনীন, কিন্তু ব্যক্তি স্বার্থে একে বিতর্কিত করার তীব্র নিন্দা জানান তারা।

Related Articles

Back to top button