বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

দাঁড়িপাল্লা কিংবা আম-জামে না, মাথালেই ভোটটা দিয়েন: এমএ খালেক

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক পিএসসি বলেছেন, দেশকে রক্ষা করতে হলে দাঁড়িপাল্লা কিংবা আম-জামে নয়, মাথাল মার্কাতেই ভোট দিয়েন আপনারা।

শনিবার ( ৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুরে মাওলাগঞ্জ বাজারে এক জনসভায় জোনায়েদ সাকিকে ছোট ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মাথাল মার্কায় ভোট চান তিনি।

এসময় তারেক রহমানের নির্দেশে জোনায়েদ সাকিকে বাঞ্ছারামপুরে মনোনয়ন দেয়া হয়েছে তাই তৃণমূলের নেতাকর্মীদের মাথালের পক্ষে জোড়ালো ভাবে কাজ করার আহ্বান তিনি।

শৃঙ্খলা রক্ষা ও আগামীর অগ্রযাত্রায় মাথালের বিকল্প নেই বলেও জানান তিনি।

শনিবারের এমন জনসমুদ্র জোনায়েদ সাকিকে দিয়েছে আত্মবিশ্বাস, আর সাধারণ মানুষ পেয়েছে ভরসা।
খালেক পিএসসি আর মেহেদী পলাশের অকুণ্ঠ সমর্থনে অল্প সময়ে এই অঞ্চলে মাথাল ঠাঁই করে নিয়েছে ধানের শীষের জায়গা। কোথাও যেন কোনো তফাৎ নেই তাদের। এই সমাবেশেও জোরালো সমর্থন জানান বিএনপির উপর মহল থেকে সব পর্যায়ের নেতারা। গণজোয়ারে মাথালকেই মাতৃভূমির প্রতীক হিসেবে জানান দেন তারা।

বরাবরের মতোই জোনায়েদ সাকি খেটে মানুষের কথা বলেন জনসভায়! স্বীকার করেন বিএনপির দীর্ঘ সময়ের ত্যাগ আর বঞ্চনার কথা। এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন মেঘনা ব্রিজের আশ্বাস দেন বজ্র কণ্ঠে। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং মানবসম্পদ হবে এলাকার প্রতিটি মানুষ, বলেন সেই স্বপ্নের কথা।

Related Articles

Back to top button