বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়াশিক্ষা

রূপসদী বৃন্দাবনের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন, অর্থ কেলেঙ্কারিতে নির্দোষ দাবি

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহাম্মদ জমাদ্দার সহ স্কুল কমিটির সদস্যরা আজ (১৮ অক্টোবর) শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে  সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলন স্কুলটির প্রধান শিক্ষক দাবী করে বলেন, বর্তমান এডহক কমিটির সভাপতি রাশেদুল হক ও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।এমনকি তারা একটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করানো সহ এলাকায় আমার দীর্ঘদিনের শিক্ষকতা ও স্কুলের সুনাম ভূলন্ঠিত করার জন্য মনগড়া তথ্য দিয়ে মানহানি করার চেষ্টা করছে।

স্কুল কমিটির সভাপতি কাউকে না জানিয়ে রেজিস্ট্রার খাতা বাড়িতে নিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য টেম্পারিং করেন।

প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জমাদ্দার আরো বলেন, কোন নিয়মনীতি ও রেজুলেশন না মেনে শোকজ করা হয়।বিভিন্ন অভিযোগ আনা হয়।যা মিথ্যা, কাল্পনিক  ও বানোয়াট।সভাপতির এই কাজ শিক্ষামন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালার পরিপন্থী।

এ-সময় প্রধান শিক্ষকের বক্তব্যকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন,বর্তমান এডহক কমিটির  সদস্য মুছা হায়দার,স্কুলটির সাবেক সভাপতি মো সেলিম রেজা, সাবেক সদস্য ফারুক আহমেদ, জাকির হোসেন,সাবেক সদস্য কাজল আহমেদ, মনিরুল ইসলাম, এরশাদ মিয়া প্রমূখ।

Related Articles

Back to top button