বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

‎একদিনেই সেবা নিলেন ৮৪৭ জন: বাঞ্ছারামপুরে সরকারি চিকিৎসায় আস্থা বাড়ছে মানুষের

নিজস্ব প্রতিবেদক:

জনগণের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৮ জুলাই) একদিনেই হাসপাতালের বহিঃবিভাগে (ওপিডি) রেকর্ড সংখ্যক ৮৪৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রতিদিন অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সাধারণ রোগের চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যার ফলে রোগীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন।

‎আজকের সেবার পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চাপ ছিল মেডিসিন ও শিশু বিভাগে। বিভাগভিত্তিক চিকিৎসা নেওয়া রোগীদের সংখ্যা নিম্নরূপ:

‎মেডিসিন বিভাগ: ৩৮২ জন

‎শিশু বিভাগ: ৩১৯ জন

‎ডেন্টাল বিভাগ: ৭৪ জন

‎গাইনী বিভাগ: ৭২ জন

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই কেন্দ্রে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি উন্নত মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, প্রয়োজনীয় পরীক্ষা ও জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফারাল ব্যবস্থা এবং নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

‎কর্তৃপক্ষের বার্তা:

‎প্রতিদিন সকাল ৮:৩০ টা থেকে দুপুর ২:৩০ টা পর্যন্ত হাসপাতালের বহিঃবিভাগ সাধারণ রোগীদের জন্য খোলা থাকে। সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে এই সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—”আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার।”

Related Articles

Back to top button