বাঞ্ছারামপুরে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা সেলিম, মামলা কোনটি?

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) উপজেলার দড়ি বাঞ্ছারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ সেলিম (৩৮)। তিনি দড়ি বাঞ্ছারামপুরের হাজী খালেক বেপারী ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগ নেতা সেলিমকে সংশ্লিষ্ট একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
বাঞ্ছারামপুর থানার মামলা নম্বর ৬ তারিখ ২২/৮/২৪ ধারা ১৪৩/৩২৬/৩০৭/৪৩৬/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি।
বিজ্ঞপ্তিতে সেলিমকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক পরিচয় দেয়া হয়েছে।



