বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

বাঞ্ছারামপুরে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো স্বেচ্ছাসেবক দল, বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বাঞ্ছারামপুর উপজেলা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‎বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসানের সঞ্চালনায় র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম ফাহাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি মুজিব রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর রহমান মাসুম,

‎বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহবায়ক মুছা হায়দারসহ

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।আরও উপস্থিত ছিলেন, আকরাম হায়দার,গিয়াসউদ্দিন, সোরাফ, হানিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।র‌্যালিতে বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।র‌্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা নিমগাছসহ বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেন।পরে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। বক্তারা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Back to top button