বাঞ্ছারামপুর

সাকিবের ড্রোনেই ফুটে ওঠে বাঞ্ছারামপুরের চিত্র, স্বল্প খরচে নিতে পারেন আপনিও

ড্রোন নিয়েই স্বপ্ন আর সম্ভাবনার গল্প বলেন মরিচাকান্দির সাকিব। গ্রাম বাংলার প্রকৃতি, সংস্কৃতি, জনজীবন সবই ফুটে ওঠে তার ড্রোন ক্যামরের লেন্সে। কখনো বা বিয়ের অনুষ্ঠান আবার কখনো বা কাপল ব্লগ সব কিছুই করেন তিনি। রাজনীতির নানান দিকও ফুটিয়ে তুলেন, কোনো বড় মিছিল বা পোগ্রামের অংশ ধারণ করেন ক্যামেরায়। এভাবে বাঞ্ছারামপুরে জনপ্রিয় হয়ে উঠেছেন সাকিব।

 

 

ক্যামেরা চালানোর দীর্ঘ অভিজ্ঞতা তাকে দিয়ে আলাদা পরিচয়। সুনিপুণ হাতে ক্যামেরা চালিয়ে ফুটিয়ে তুলেন দারুণ সব চিত্র। তার কিছু ছবি ও ভিডিও এরইমধ্যে পুরো বাঞ্ছারামপুরে হয়েছে আলোচিত।

 

 

 

এই তরুণ এখন কাজ শুরু করেছেন বাণিজ্যিক ভাবেও। স্বল্প খরচেই আপনার গ্রাম নিয়ে ডকুমেন্টরি বা বিয়ে বাড়ির অনুষ্ঠান ও কাপল ব্লগ ফুটিয়ে তুলতে পারেন তার ড্রোন ক্যামেরায়। এছাড়াও রাজনৈতিক মিটিং বা মিছিলের চিত্রও ধারণ করতে পারেন। সাকিবের টিম পৌঁছে যাবে আপনার কাছে।

 

 

যোগাযোগের নম্বর: 01957-231716

Related Articles

Back to top button