সারাদেশে

চিরতরে চলে গেল মেধাবী সানি, শোকে কাতর ভেলানগর

দুচোখ ভরা স্বপ্ন এক টগবগে কিশোরের! যেমন ছিলেন মেধাবী, তেমনি ভদ্র। গত বছর এইচএসসি পরীক্ষায় পেয়েছিলেন এ প্লাস। উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, ইচ্ছে ছিল বিদেশের মাটিতে পড়ার! তবে তার আগেই সব চুরমার। হঠাৎ শুক্রবার (১ মে) সকাল ১১টার স্ট্রোক জনিত কারণে ফেরার দেশে চলে গেলেন আবরার সানি।

 

সানির বাড়ি ভেলানগর৷ তার বাবার নাম স্বপন মিয়া।

 

জানা যায়, বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সানি। পরে ঐ দিনই তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছেন বাবা স্বপন মিয়া।

 

সদা হাস্যজ্জ্বল এমন টগবগে কিশোরের আকস্মিক মৃত্যুতে ভেলানগরে বইছে শোকের ছায়া। কেউই যেন কোনো রকমেই মানতে পারছেন না সানি আর নেই। ছোট-বড় সবাই হয়ে পড়েছে শোকে কাতর। বন্ধু মহলে হতাশার ছাপ। প্রিয় বন্ধুকে হারিয়ে স্মৃতির গভীর সাগরে পড়েছে তারা। হারানো দিনের কথা মনে করে ঝরছে অশ্রু।

 

সানির মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে শোকের বন্যা। বন্ধু, বড় ভাই, ছোট ভাই, শিক্ষকমহলসহ সবাই কামনা করছে সানির বিদেহী আত্মার মাগফেরাত।

 

সানি ছিলেন অত্যন্ত মেধাবী। বিজ্ঞানের প্রতি ছিল তার অধিক আগ্রহ। ভদ্র আর নম্র স্বভাবের এই সানিকে কখনো গলা উচুঁ করে কথা বলতে দেখেনি কেউ। পড়াশোনা নিয়েই ছিল তার জগৎ। হাসিমাখা মুখে সবাইকে সহজে আপন করে নিতেন।

 

সানির জানাজা বাদ মাগরিবে হওয়ার কথা রয়েছে।

Related Articles

Back to top button