বাঞ্ছারামপুর
স্কুল থেকে ফেরার পথে ট্রাকটি কেড়ে নিলো ছোট্ট সোনামণি ইউসুফের প্রাণ

বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর হলিচাইল্ড মডেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ বছর বয়সী শিশু মো. ইউসুফ।
একটি ট্রাকের চাকায় চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
বুধবার (২০ মে) দুপুর ১২ টায় সোনারপুর হোলি চাইল্ড মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। ট্রাক চালকের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।
একের পর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন চলছে বাঞ্ছারামপুরে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সবাই।



