বাজারে সরিষা ভাঙ্গাতে গিয়ে ঢলে পড়েন খাল্লার জামাল মিয়া, বাড়িতে আর জীবিত ফেরা হলো না

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি বাজারে হার্ট অ্যাটাকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ( ১৭ মে) বিকেলের দিকে মৃত্যু হয় তার।
মৃত ব্যক্তির নাম মো. জামাল মিয়া। তিনি একই উপজেলার খাল্লা গ্রামের বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে চার সন্তান ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জামাল মিয়া এক সময় সৌদি আরব প্রবাসী ছিলেন। বছর খানেক আগে অসুস্থতা জনিত কারণে তিনি দেশে আসেন।
জানা যায়, রোববার বিকেলের দিকে তিনি সরিষা ভাঙ্গাতে ছয়ফুল্লাকান্দি বাজারে যান। বাড়ি ফেরার মুহূর্তে হঠাৎই ঢলে পড়েন মাটিতে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালের এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পুরো উপজেলাবাসী। ফেসবুক বইছে শোকের বন্যা। কাছের স্বজনরা বিষয়টি মানতে পারছেন৷ এলাকায় বইছে শোকাবহ পরিবেশ।



