দরিয়া দৌলতে দেড় মাসের শিশুকন্যাকে রেখে নিখোঁজ মা
দরিয়া দৌলতে দেড় মাসের শিশুকন্যাকে রেখে নিখোঁজ মা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়া দৌলত উত্তরপাড়ায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইভা আক্তার নামে এক গৃহবধূ কাল (২১ তারিখ থেকে) সকাল আনুমানিক ১০টার পর থেকে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইভা আক্তারের সংসার জীবনের বয়স প্রায় দুই বছর। তিনি বাড়ি ছাড়ার সময় তার মাত্র ১ মাস ১৫ দিনের শিশুকন্যাকে বাড়িতেই রেখে যান। মায়ের অনুপস্থিতিতে নবজাতক শিশুটিকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কোন পরিস্থিতিতে তিনি বাড়ি ছেড়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে কোনো ধরনের অনুমান বা মন্তব্য না করে প্রকৃত ঘটনা উদঘাটনের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, শিশুকন্যাটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ইভা আক্তারের সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।



