বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

‎আগামী সপ্তাহে বাঞ্ছারামপুর আসতে পারেন হাসনাত আর আসিফ

আগামী সপ্তাহে বাঞ্ছারামপুর পদযাত্রা করতে পারেন এনসিপির দুই নেতা হাসনাত আব্দুল্লাহ আর আসিফ মাহমুদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির দেশের ১০০ উপজেলা পদযাত্রার অংশ হিসেবে এই সফরে আসবেন তারা।

‎বিষয়টি এনসিপির কেন্দ্রীয় সূত্র ও বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাইনুদ্দির কাছ থেকে জানা গেছে।


‎জানা যায়, আগামী ১৩ জুলাই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা বাঞ্ছারামপুর আসতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। দুয়েকদিনের মধ্যেই তারিখ এবং স্থান নির্ধারিত হতে পারে।


‎যেসব উপজেলা নির্বাচনে এনসিপির প্রার্থী দেয়ার সম্ভাবনা রয়েছে এমন উপজেলা গুলোতে নেতারা পদযাত্রা করবেন বলে জানা গেছে। বাঞ্ছারামপুর উপজেলাও তেমন একটি উপজেলার মধ্যেই পড়ে।


‎এর আগে উপজেলা ভিত্তিক পদযাত্রা, সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কর্মসূচি, কনসার্ট আয়োজনের কথা জানান এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম।

‎তিনি বলেন, ২০২৫ এও জুলাই পদযাত্রা করেছিলাম। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার লক্ষ্যে জুলাই পদযাত্রা আয়োজন করা হবে। ৬৪ জেলার একশটি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করা হবে। উত্তরাঞ্চলে সারজিস ও নাসিরুদ্দিন পাটোয়ারী এবং দক্ষিণাঞ্চলে হাসনাত ও আসিফ ভূঁইয়ার নেতৃত্বে জুলাই পদযাত্রা হবে। স্থানীয় নির্বাচনে যে একশ উপজেলা এবং পৌরসভায় প্রার্থী দেয়া হবে সেই জায়গাগুলোতে পদযাত্রা করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সিন্ডিকেটের কারণে কীটনাশক সারের দাম বৃদ্ধি বিষয়ও কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে।

‎১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ করা হবে। সেদিন আত্মপ্রকাশ ঘটবে জাতীয় কৃষকশক্তি, যা আমাদের আরেকটি অগ্রসংগঠন। আগামী সোমবার বিকেল চারটায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এবং রাত আটটায় সাভার উপজেলায় পদযাত্রা শুরু হবে। ৭ তারিখ কক্সবাজারের উখিয়া থেকে শুরু হবে দক্ষিণাঞ্চলের পদযাত্রা।

Related Articles

Back to top button