বাঞ্ছারামপুর বাজারে একদিনে চারবার চুরি করতে গিয়ে চারবারই ধরা আলোচনায় রকিবুল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বাজারে একদিনে চারবার চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন বলে অভিযোগ উঠেছে আসাননগর এলাকার রকিবুল নামের এক যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাজারের বিভিন্ন স্থানে চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বারবার জনতার হাতে ধরা পড়েন। কখনো টাইলস, কখনো শাড়ি, আবার কখনো অন্যান্য মালামাল চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। প্রতিবারই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সতর্কতায় তিনি ধরা পড়েন বলে দাবি করা হয়।
ঘটনাটি নিয়ে বাজারজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্য ছড়িয়ে পড়েছে।
তবে অভিযুক্ত রকিবুলের বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



