বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

প্রবাসে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনা ক্রেন থেকে রড পড়ে প্রাণ গেল বাঞ্ছারামপুরের মুসার

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের বাসিন্দা মো. মুসা, মরহুম ওয়ারিস মিয়ার ছেলে, প্রবাসে এক মর্মান্তিক কর্মস্থল দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে মুসা একটি ভাঙারির (স্ক্র্যাপ) দোকানে কাজ করতেন। কর্মরত অবস্থায় ক্রেন দিয়ে ভারী রড স্থানান্তরের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রডের বোঝা তাঁর শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পরিবারের সদস্যরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হলো না। কর্মস্থলের দুর্ঘটনায় তাঁর প্রাণহানিতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি। প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Related Articles

Back to top button