বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন মধ্যনগরের কামরুল হাসান

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন বাঞ্ছারামপুরের কামরুল হাসান রিগ্যান। তিনি উপজেলা মধ্যনগরের মোবারক আলীর ছেলে।


‎কামরুল হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রসিদ্ধ আইনজীবি হিসেবেও পরিচিত।  তিনি রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমদ্দারের ভাগনি জামাই।


‎কামরুল হাসান রিগ্যানের এমন নিয়োগে উচ্ছ্বসিত পুরো বাঞ্ছারামপুরবাসী। শুভেচ্ছা জানাচ্ছেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব শ্রেণির মানুষ।

‎উল্লেখ্য,  ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ বাতিল করা হয়েছে।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো।

Related Articles

Back to top button