বাঞ্ছারামপুর
কপাল পুড়তে পারে জোনায়েদ সাকিসহ বেশ কয়েকজন মন্ত্রীর, অলসতাই কারণ বলছে দ্যা ডেইলি ক্যাম্পাস

অলসতা, স্থবিরতা আর বিতর্কিত এমপি-মন্ত্রীদের কপাল পুড়তে পারে বলে একটি সংবাদ প্রকাশ করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। বুধবার (৫ আগস্ট) রাতে তারা এ সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করে।
সেখানে বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছবি দেখা যায়। তার মধ্যে রয়েছেন বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এছাড়াও রয়েছে নুরুল হক নুর, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, অর্থমন্ত্রী আমির খসরু, যোগাযোগ মন্ত্রী রবিউল আলম।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু লিখেনি সংবাদ মাধ্যমটি।
এই খবরে নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন বাঞ্ছারামপুরের বাসিন্দারা। নিজেদের এলাকার এমপিকে তালিকায় দেখতে পেয়ে অনেকেই হতাশ।



