বাঞ্ছারামপুর

সূত্রহীন খবরে জোনায়েদ সাকিসহ এমপি-মন্ত্রীদের নিয়ে বিভ্রান্তি, কপাল পুড়ছে না কারোরই

অলসতা, স্থবিরতা আর বিতর্কিত এমপি-মন্ত্রীদের কপাল পুড়তে পারে বলে একটি সংবাদ প্রকাশ করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। বুধবার (৫ আগস্ট) রাতে তারা এ সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো যথাযথ সূত্রের উল্লেখ করতে পারেনি সংবাদ মাধ্যমটি।

 

 

 

 

সেখানে বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ছবি দেখা যায়। তার মধ্যে রয়েছেন বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এছাড়াও রয়েছে নুরুল হক নুর, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, অর্থমন্ত্রী আমির খসরু, যোগাযোগ মন্ত্রী রবিউল আলম।

 

 

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু লিখেনি সংবাদ মাধ্যমটি। এমন ধরনের কোনো ঘটনাই ঘটছে না বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এসব মন্ত্রীরা তাদের নিজ অবস্থান ও কর্মনিষ্ঠায় যথাযথ দায়িত্ব পালন করছেন বলেও জানা গেছে।

 

 

এ সংক্রান্ত খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা গণসহতির প্রধান সমন্বয়ক শামীম শিবলি।

 

 

এই খবরে নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন বাঞ্ছারামপুরের বাসিন্দারা।

Related Articles

Back to top button