বাঞ্ছারামপুর

গান গেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পেহেলি ভৈরবী, বাউল অঙ্গনে শোক

গান গেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পেহেলি ভৈরবী, বাউল অঙ্গনে শোক

 

সিলেটের ওসমানী নগরে বাস দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলি ভৈরবী নিহত হয়েছেন। এমন দুর্ঘনায় বাউল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেটের বৈরাগীবাজার এলাকার হযরত ছাবাল শাহ (রহ.) মাজারে একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে বাবার সাথে সিলেটে যান পেহেলি ভৈরবী। অনুষ্ঠান শেষে ফেরার পথে শুক্রবার (৭ আগস্ট) সকালে ওসমানী নগর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় পেহেলি ভৈরবীর বাবা গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পেহেলি ভৈরবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে সিলেটের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের একটি স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে পেহেলি ভৈরবী এবং কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার এক বিএনপি নেতাও রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

Related Articles

Back to top button