বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

আইনি লড়াইয়ে জিতলো বাঞ্ছারামপুর প্রেসক্লাব , আউয়াল-জহিরুলদের উপর ১৪৪ ধারা ‎

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুটি পৃথক প্রেসক্লাবের মধ্যে জমি ও ভবন নিয়ে দীর্ঘদিনের বিরোধে নতুন মোড় এসেছে। আদালতের ওপেন কোর্টের আদেশে প্রেস ক্লাব বাঞ্ছারামপুরের সঙ্গে সংশ্লিষ্ট এম,এ আউয়াল, আশেক এমরান, জহিরুল হক ও তাদের পক্ষের লোকজনের ওপর ১৪৪ ধারার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।

‎আদালতের আদেশ অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিরা বিরোধপূর্ণ জমি ও সেখানে থাকা ভবনে প্রবেশ করতে পারবেন না এবং ওই স্থানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

‎অন্যদিকে, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ উক্ত ভবনে প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে আদালতের আদেশে বলা হয়েছে।

এর আগে বিরোধপূর্ণ জমি নিয়ে ১৪৪/১৪৫ ধারায় মামলা হলে বিষয়টি তদন্ত করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানা, এসি ল্যান্ড ও ইউএনও’র মাধ্যমে তদন্ত করে সংশ্লিষ্ট প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে সরেজমিনে বিরোধপূর্ণ জমিতে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ভবন ও গাছপালার অস্তিত্ব পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ভবন নির্মাণের বিষয়েও প্রতিবেদনে বিস্তারিত তথ্য উঠে এসেছে।‎

‎তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভবন নির্মাণ, ভূমি উন্নয়ন কর প্রদান, মিটার স্থাপন, গাছ-পালা রোপন, সাইন বোর্ড সহ সকল কার্যক্রম বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে  ।

এদিকে, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদের নেতৃত্বে ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে।

বাঞ্ছারামপুর প্রেস ক্লাব সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের বিরোধের মধ্যে আদালতের এই আদেশে তাদের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। তাদের দাবি, নথিপত্র, তদন্ত প্রতিবেদন ও আদালতের আদেশের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে।

Related Articles

Back to top button